আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার লক্ষনপুরে ব্যাটারি চালিত ভ্যান উল্টে জামেনা বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১২টার সময় লক্ষণপুর কাশেমের মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত জামেনা বেগম গোড়পাড়া কদবেলতলা মোড় এলাকার শামছুর সর্দারের স্ত্রী। এ ঘটনায় ভ্যান চলাক ভনু মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ভনু মিয়াকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার সময় নিহত জামেনা বেগম মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে রওয়ানা হন। প্রতিমধ্যে লক্ষনপুর কাশেমের মোড়ে পৌছালে একটি বেওয়ারিশ ছাগল রাস্তা পার হওয়ার সময় ছাগলের দঁড়িতে বেঁধে ভ্যান উল্টে গেলে ঘটনাস্থলে জামেনা বেগমের মৃত্যু হয়। এবং ভ্যান চালক ভনু মিয়া গুরুতর আহত হয়।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম