মহসিন উজ্জামান দুর্জয় কালিয়াকৈর প্রতিনিধি( গাজীপুর)।। সাংবিধানিক নির্দেশনা ও আইনানুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নির্বাচিত উপজেলা পরিষদ কতৃত্বহীন ও তৃনমূলে জবাবদিহি শাসন বিঘ্নিত বিষয়ে সাংবাদিক ও বিশিষ্টজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াকৈর প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড: রিনা পারভীন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কাালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী,সাংবাদিক হুমায়ুন কবির, এম তুষারী, শহিদুল ইসলাম, ইমারত হোসেন,সেলিম হোসেন সানি,আলহাজ হোসেন,মহসিন উজ্জামান দুর্জয়,পলাশ পাল প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম