নিজস্ব প্রতিবেদক।। রাজধানীতে একটি বন্যপ্রাণী তক্ষক পাচাঁরকালে সাতজনকে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছে র্যাব-৪ ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ।
এর আগে শনিবার (২২ জানুয়ারি) ভোর রাতে রাজধানীর মিরপুরের মাজার রোডের রয়েল আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আবদুল্লাহ আল মামুন (৩৪), সজিব (২৩), সাইফুল (৫৮), ইউসুফ (৪১), শাহাবুদ্দিন (৩৯), আনিসুর রহমান (৪৮) ও জাকির হোসেন (৪২)। এদের মধ্যে মামুন, সজিব, সাইফুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ, ইউসুফ, শাহাবুদ্দিন, আনিসুর রহমানের গ্রামের বাড়ি বরিশাল,বাগেরহাট ও পাবনায় এবং জাকির হোসেনের বাড়ি ঢাকায়।
র্যাব জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে রাজধানীর মাজার রোডে অভিযান চালায়। এসময় বন্যপ্রাণী তক্ষকসহ সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের এসময় বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। এর মধ্যে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ছয়জনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদানে ব্যর্থদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশনা দেওয়া হয়।
র্যাব-৪ অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষক রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু