আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামের আলোচিত তামান্না নুরার পাশে এবার দাঁড়ালেন শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান।
শনিবার বিকালে কম্বল, মাষ্ক ও নগদ অর্থ নিয়ে তামান্না ও তার পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। খোঁজ খবর নেন তার বর্তমান ও পরবর্তী সুবিধা অসুবিধার বিষয়ে।
উদ্ভাবক মিজানুর রহমান বলেন, তামান্না নুরার জন্ম থেকেই দুই হাত ও এক পা নাই। মাত্র এক পা দিয়ে জীবন সংগ্রামে এক অদম্য মেধাবী হয়ে এস এস সি তে সেরাটাই উপহার দিয়েছে দেশকে। একাদশের গন্ডি পেরিয়ে তার ইচ্ছা ভবিষ্যতে একজন ডাক্তার হবার।
এমন একজন সংগ্রামী মেধাবী শিক্ষার্থীর পাশে অনেকে দাঁড়াতে চাইলেও কেউ আজ সেইভাবে কথা রাখেনি। সমাজের সেই সকল কথা দেওয়া মানুষের মাঝে উৎসাহ যোগাতেই আমার আজ এই তামান্নার পাশে আসা।
তামান্না নুরার উচ্চ মেধা শক্তি ও অদম্য ইচ্ছা শক্তির গল্প কারোরই অজানা নয়। কঠিন মনোবল নিয়ে স্বপ্ন দেখছে ডাক্তার ও সমাজ কর্মী হবে। কিন্তু পরিবারে বাবার একমাত্র উপার্জন দিয়ে তামান্নার স্বপ্ন বিলিন হতে চলেছে আজ।
তাই এখনি তামান্না নুরার জন্য তামান্ন ফাউন্ডেশন এবং প্রতিবন্ধি সংস্থা থেকে সর্বচ্চো ভাতার ব্যবস্থা করতে জোর দাবী জানাচ্ছি।
তাকে এগিয়ে নিতে অর্থ ও সহযোগিতা করতে পূর্বে অনেকেই কথা দিলেও এখন আর খোঁজ নেয়না কেউ। মেয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তামান্নার মা বাবা।
তামান্নার বাবা রওশন আলী বলেন, প্রতিবন্ধি মেয়ে জন্মের পর থেকে অর্থাভাবের পাশাপাশি সামাজিক ভাবে নানান প্রতিকূলতার মোকাবেলা করতে হয়েছে। কিন্তু তার মেধা শক্তি ও অদম্য ইচ্ছা শক্তির জন্য কখনো ভেঙে পড়িনি। তাই আজ তামান্নাকে তার স্বপ্ন পূরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশবাসীর কাছে দোয়া ও সাহায্য কামনা করছি।
এসময় তামান্নার নুরার বাড়িতে উদ্ভাবক মিজানের সাথে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধ জসিম উদ্দিন, সাংবাদিক মিলন কবীর, তামান্না নুরার শিক্ষক চায়না খাতুন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম