ভোলার পৌর নির্বাচন: কাউন্সিলর প্রার্থী সিতিকা কর্মকারের মনোনয়ন দাখিল
- প্রকাশের সয়ম :
সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
-
৯৩
বার দেখা হয়েছে

চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। ভোলা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর সিতিকা কর্মকার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে ভোলা জেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন।
মনোনয়নপত্র জমা শেষে কাউন্সিলর প্রার্থী সিতিকা কর্মকার বলেন, আমি বিগত দিনের মত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডবাসীর সুখে-দুখে সব সময় পাশে থাকতে চাই। তাই সকলের দোয়া ও আশীর্বাদের পাশাপাশি সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ভোলা পৌরসভা নির্বাচনে তিনি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
Please Share This Post in Your Social Media