সুমন খান, মুন্সিগঞ্জ।।সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খেতের পাড়া আওয়ামীলীগ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি মো. জুলহাস বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টুলো তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি মো. আবুল হোসেন, মো. মহসীন মাখন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক আলহাজ্জ আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, খিদির পাড়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বেপারী, রতন চন্দ্র দাস, মো. সিরাজুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মো. বাদশা মিয়া, মো. মনির হোসেন মাষ্ঠার, মো আক্তারুজ্জামান মোল্লা, এইচ এম আজিজুল হক, মো. ফিরোজ আলম মোল্লা, মো. সুলতান শেখ, শেখ মো. আয়নাল হাসান প্রমুখ।