শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটে বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ স্লোগান নিয়ে বাগেরহাটের শরণখোলায় পালিত হয়েছে ‘সুন্দরবন দিবস’। দিবসটি উপলক্ষ্যে রবিবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন খুঁড়িয়াখালী বাজারের শোভাযাত্রা শেষে প্রদীপন সাইক্লোন শেল্টারে আলোচনা সভা অনষ্ঠিত হয়। সভায় সুন্দরবন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
বনবিভাগের ব্যবস্থাপনায় এবং সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও ওয়াইল্ড টিমের সহযোগীতায় দিবসটি পালিত হয়। সিএমসির সহসভাপতি এম ওয়াদুদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিএমসির কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, পিপলস ফোরামের সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার, সাবেক সভাপতি আবুল আসলাম তুহিন, সদস্য রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া, কর্মসূচীতে বনকর্মী ও পেশাজীবী নারী-পুরুষরা অংশগ্রহন করেন।আপর দিকেমোংলায় সুন্দরবন দিবস-২০২১ উপলক্ষে মোংলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ,বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটার কিপার মোংলা বাগেরহাটের এর আয়োজনে রবিবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশের ফুসফুস, অফুরন্ত জিবন জিবিকার উৎস সুন্দরবন সুরক্ষায় সচেতনতামূলক র্যালী ও শপথগ্রহণ, সকাল ১১টায় চৌধুরীর মোড়ে মানববন্ধন, বিকেল ৪টায় পৌর কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে ”সুন্দরবনের প্রাণ-প্রকৃতি” শীর্ষক শিশু চিত্রাংকন এবং ”বিশ্ব ঐতিহ্য সুন্দরবন” শীর্ষক রচনা প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৪টায় শহীদ মিনার চত্বরে”সুন্দরবন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি