মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় পূর্ব শত্রুতার কারনে এক ফার্মেসীতে ঢুকে আনোয়ার হোসেন লকেট (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরি আঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী বিকালে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলার এলাকার সাহীন ফার্মেসীতে এ ঘটনা ঘটে। ভুক্তোভোগী আনোয়ার হোসেন লকেট মানিকগঞ্জের দৌলতপুর চরকাটা ইউনিয়নের মোঃ সাজাহান আলীর ছেলে৷
ভুক্তভোগীর ভাই সামসুল জানান,বিকালে তিনি ও লকেট তার পলাশবাড়ির দোকানে বসে ছিলো।
এসময় ইমরান, হারেজ ও ঢুলি কালামসহ আরও ১০/১৫ জন অতোর্কিত ভাবে তাদের উপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কয়েকটি কোপ ও ছুরিকাঘাত করে লকেকটকে। পরে লকেটকে নিয়ে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ প্রতিবেদক-কে বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনা স্থলে যাই। তদন্ত চলছে। তবে উক্ত বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতিও চলছে বলে তুনি জানান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম