আমাদেরবাংলাদেশ ডেস্ক।।যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত শ্রমিক নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় যশোর পুরাতন বাস টার্মিনাল, নীলগঞ্জে যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-২২৭ এর নব নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদারকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতারা।
এ সময় পুলিশ সুপার নব নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন গাড়ির চাকা বেশি ঘোরে বলেই আমাদের অর্থনীতির চাকা বেশি ঘোরে, তবে পরিবহন সেক্টরের সাথে জড়িত কোন সদস্য যেন চাঁদাবাজের সাথে যুক্ত না হয় সেই জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
তিনি আরোও বলেন আমার বেতন, রেশন ও পোষাক জনগণের দেওয়া ট্যাক্স ও ভ্যাটের টাকায় হয় সুতরাং আমার দায়িত্ব প্রজাতন্ত্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়া এবং তাদের জান-মালের নিরাপত্তা দেওয়া। আমি সেটা সততার সাথে,সাহসিকতার সাথে,অত্যন্ত আন্তরিকতার সাথে এবং পেশাদারিত্বের সাথে পালন করবো।
যশোর জেলার প্রতিটা থানা ও ইউনিয়নকে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সাথে যারা জড়িত হবে, হোক সে মাদকসেবী, মাদক ব্যবসায়ী বা মাদকের গডফাদার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবো।
যশোরে কোন চাঁদাবাজির গ্রুপ বা বাহিনী থাকবে না। যশোর থাকবে শান্তিপূর্ণ, মানুষ স্বস্তিতে নিরাপত্তার মধ্যে বসবাস করবে। কেউ যদি কোন অনিষ্ট বা অপকর্ম করার চেষ্টা করে তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এই ব্যাপারে সকলকে নিশ্চয়তা দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন যশোর হলো বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত জেলা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলাও এই যশোর। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা এই যশোর, সুতরাং এখানে কোন প্রকার নামধারী বাহিনী বা চাঁদাবাজি থাকবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি জনাব আজিজুল আলম মিন্টু সহ নতুন ও পুরাতন কমিটির সকল নেতৃবৃন্দু।
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম রাজু