আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। বেনাপোল সীমান্ত এলাকা থেকে আবু মুছা (৪০) নামে এক ভূয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
২০ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টার সময় বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার এএস,আই শিকদার মাসুম পারভেজ আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে জানান, দুপুরে এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা দৌলতপুর গ্রামে যাওয়ার জন্য এএসআই শিকদার মাসুম এর সহযোগীতা চান।
আবু মুছার কাছে এএসআই শিকদার মাসুম বিষয়টি জানতে চাইলে সে কোন উত্তর দিতে পারিনি। তখন আমার সন্ধ মনে হয় এবং মুছার কর্থা শুনার পরে আরো বেশি সন্দ হয় তখন মুছাকে কৌশলে থানায় নিয়ে আসি। পরবর্তীতে থানায় মুছাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে ভূয়া এনএসআই প্রমানিত হয় এবং তাকে আটক করা হয়। আটক মুছার বাড়ি মনিরামপুর উপজেলার গোয়ালবাড়ী এলাকার মাজারুল ইসলামের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে জানান আমি জানা সঙ্গে সঙ্গে বেনাপোলের এনএসআই এর সহকারী পরিচালক ফরহাদ হোসেনকে বিষয়টি অবহিত করি এবং তিনি থানায় এসে প্রতারকের আইডি কার্ডটি চেক করেন, এবং আইডি কার্ডটি ভুয়া বলে নিশ্চিত করেন।
এছাড়া তিনি আরো বলেন আটককৃত মুছার বিরুদ্ধে প্রতারনার মামলা দিয়ে আগামীকাল (২১ ফেব্রুারি) যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এবং প্রতারক চক্র যত বড় পন্থায় অবলম্বন করুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবেই।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম