নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল,ড.বেনজীর আহমেদ, বিপিএম (বার) অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন। যার প্রেক্ষিতে দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে নানা মুখী তৎপরতা শুরু করেছেন।
সোমবার ২২ ফেব্রুয়ারি বেলা ২টার সময়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হন উক্ত মাদক ব্যবসায়ীগণ। এসময় এসপি’র নিকট জীবনে আর কখন মাদক ব্যবসা না করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ করেন তারা।
এসময় এসপি জাহিদুল ইসলাম সকল মাদক ব্যবসায়ীদের-কে ফুল দিয়ে বরণ করে নেন।
এসপি’র তৎপরতায় অতিষ্ঠ হয়ে ভারত সীমান্তবর্তী মাদক অধ্যূষিত দামুড়হুদা থানার (১) সোহেল (৩০), পিতা মোমিন আলী, সাং জয়রামপুর,থানা দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। (২)নাজমুল হোসেন (২৫),পিতা-মৃত নজরুল হোসেন, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। (৩) খোকন (৩০), পিতা-তেলা, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৪) কামরুল (৩২), পিতা-আনছার আলী, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৫) বারেক আলী (২৮),পিতা আকমল, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। (৬) শরিফ (৪০), পিতা-শাহাদত আলী, সাং-তমালতলা জয়রামপুর, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৭) নয়ন (৩২), পিতা-হিয়া আলী, সাং জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা,জেলা চুয়াডাঙ্গা। (৮) শরিফ (৪২), পিতা-আব্দুল হামিদ, সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। (৯) আশাদুল (৩০), পিতা আনের, সাং-কার্পাসডাঙ্গা, থানা দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। (১০) রকি (৩০), পিতা-হামিদ, সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। (১১) ইমন (৩০), পিতা-মৃত নুরুল ইসলাম (হামিদের ভাই),সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। (১২) ফিরোজ (৩৫), পিতা-শহিনুর রহমান, সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা।
এসময় এসপি জাহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীগন তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে অনেক টাকা রোজগার করলেও সেই টাকা তাদের সংসারে শান্তি এনে দেয়নি বরং মান-বেতর জীবন যাপন করতে বাধ্য করেছে। ফলে তাদের ও তাদের সন্তানদের জীবন অভিশপ্ত হয়ে ওঠে, সেই বিষয়টি উপলদ্ধি করে তারা সকলেই আজ মাদক ব্যবসা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। বিধায় বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ী কে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু