নিজস্ব প্রতিবেদক।। কেরানীগঞ্জে ভাড়া না থাকায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধীকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (৯ই মার্চ) ঢাকা জেলা পুলিশ সুপার এ নগদ অর্থ সহায়তা দেন।
এর আগে রবিবার (৭ মার্চ) সকালে নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
ঘটনাটি জনগণের মধ্যে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এরপরই ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে ঢাকা জেলা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়েটির সন্ধান করতে থাকেন। অবশেষে মঙ্গলবার ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু