করোনা সচেতনতায় চরফ্যাশনে জলবায়ু ফোরামের উঠান বৈঠক
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৩ মার্চ, ২০২১
-
১৩১
বার দেখা হয়েছে

চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। ভোলার চরফ্যাশন উপজেলা, জলবায়ু ফোরামের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় চরফ্যাশন বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে করোনা সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে জনসাধারণকে সচেতনতা কার্যক্রম চলছে।
মহামারী করোনা ভাইরাসের শুরুলগ্ন থেকে চরফ্যাশনের পৌর সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারসহ পাড়া-মহল্লার বাসাবাড়িতে সচেতনতামূলক উঠান বৈঠক কার্যক্রম করে আসছে উপজেলা জলবায়ু ফোরাম।
করোনাকলীন সময়ে এ প্রচার অভিযানের উদ্ভোধন করেন, জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি তারই ধারাবাহিকতায় করোনার শীতকালীন দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চরফ্যাশন ব্যাজারসহ বিভিন্ন ইউনিয়নের বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে চরফ্যাশন উপজেলার প্রতিটি ইউনিয়নেই প্রচারনা চলমান থাকবে।
বৃহস্পতিবার (১১মার্চ) বিকেলে চর মাদ্রাজ ৯নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন হাফিজ মিয়া বাড়ির উঠোনে সচেতনতা কর্মসূচীর অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক রাশিদা বেগম,প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, বেগম রহিমা ইসলাম কলেজের প্রভাষক ফারজানা আফরোজ শখি,ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এআর সোহেব চৌধুরীসহ অন্যান্যরা
Please Share This Post in Your Social Media