বিশেষ প্রতিনিধি।। যশোরের শার্শা বেনাপোল সীমান্ত বোয়ালিয়া গ্রাম থেকে ভারতে পাচারের সময় ৪টি স্বর্নের বার মোটরসাইকেল সহ আব্দুল জলিল (৩৫)নামে একজন কে আটক করেছে বিজিবি।
রবিবার সকালে শার্শার সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে আটক করা হয়। আটকৃত আসামির শার্শা উপজেলা বেনাপোল ছোট আঁচড়া গ্রামের মহরম আলীর ছেলে।
৪৯বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় শার্শা উপজেলার বাহাদুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে ৪৪৩ গ্রামের স্বর্র সহ হাতে নাতে আটক করা হয়েছে। যার সিজার মূল্য ৩০লক্ষ টাকা।আটকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম