নিজস্ব প্রতিবেদক।। সাভারে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা আহত হয়েছেন পুলিশের দুই দসদ্য।
সোমবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ।
এর আগে গতকাল শনিবার (১৩ মার্চ) রাতে সাভারের ব্যাংক কলোনিতে এ ঘটনা ঘটে। তবে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ছিনিয়ে নেওয়া আসামি হলেন রাকিবুল ইসলাম রকি (২০)। চাঞ্চল্যকর রোহান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি রকি।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাহমিদুল ইসলাম (৩৮) ও কনস্টেবল ইমরান।
জানা যায়, চাঞ্চল্যকর রোহান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাকিকুল ইসলাম রকি ব্যাংক কলোনি এলাকার আয়েশা লাইব্রেরির পাশে সদলবলে অবস্থান করছেন— এমন খবরে পুলিশ অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে রকিকে গ্রেফতার করা হলে তার সহযোগিরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমিদুল ইসলামের কাছে উক্ত বিষায় জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম-কে বলেন, আসামি রকিকে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিল। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হলে সহযোগিরা হামলা করে রকিকে ছিনিয়ে নেয়। তবে হামলাকারীদের তিনজনকে আটক করে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু