কামাল হোসেন,সুনামগঞ্জ।। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির ভাংচুর এবং নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে তাহিরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বিকালে তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে তাহিরপুর সদর পুর্ব বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদীন কলেজ অধ্যক্ষ ফনী ভুষণ সরকার, তাহিরপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি সুধাংশু গাঙ্গুলি রতন, বীর মুক্তিযোদ্ধা শীতেশ রঞ্জন রায়, ব্যাবসায়ী অনির্বাণ দাস,কৃপেশ তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, সুনামগঞ্জ জেলা একটি অসাম্প্রদায়িক জেলা। এজেলায় আদিকাল থেকেই হিন্দু-বৌদ্য, খৃস্টান- মুসলিম সসম্প্রদায়ের সম্পৃতির বন্ধন চলে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লখ্যে গত ১৭ মার্চ শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু সসংখ্যালঘু পরিবারের ঘর-বাড়ি ও মন্দিরে হামলা ও নির্যাতনের চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।