রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধি।।
জয়পুরহাট পুলিশ লাইনস্ একাডেমীর উদ্যোগে বিদায় পুলিশ সুপার ও একাডেমীর সভাপতি মোহাম্মদ সালাম কবির পিপিএম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, চেম্বারের সাবেক সভাপতি শিল্পপতি আব্দুল হাকিম মন্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম ও আবু তাহের শেখ, চেম্বার পরিচালক এম এ করিম, পুলিশং ফোরামের সদস্য সচিব নন্দনাল পার্শী, জেলা জাতীয় পার্টির সাধারন স¤পাদক তিতাস মোস্তফা, শিক্ষক আবাবিল হাকিম প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার সামগ্রী প্রদান করেন প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ক্যাপশন: জয়পুরহাট পুলিশ লাইনস্ একাডেমীর উদ্যোগে বিদায় পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এর বিদায় সংবর্ধনা
রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধি।।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিম এর বিদায় সংবর্ধনা জেলা কমিউনিটি পুলিশং ফোরামের উদ্যোগে পুলিশ লাইনস্ ডিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পুলিশং ফোরামের সদস্য সচিব নন্দনাল পার্শী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুল আলম দুদু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জেলা আ’লীগের সাধারণ স¤পাদক জাকির হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহয়ক গোলাম হক্কানী।
জয়পুরহাট চেম্বার অফ কমার্স এর সভাপতি শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, জেলা আ’লীগ নেতা অধ্যাপক শামসুল হক, জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও জাকস্ এর নির্বাহী পরিচালক নুরুল আমিন, স্কাউটের সাধারণ স¤পাদক সাহাদুল ইসলাম সাজু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সপাদক ও পৌর কাউন্সিলর শাম্মীম আরিফ সাজ, জেলা জাতীয় পার্টির সাধারন স¤পাদক তিতাস মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
বিধায় পুলিশ সুপার বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও আইনশৃঙ্খলা রক্ষায় এ জেলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। আমার অধিনস্থদের প্রতি সম আচরন করেছি। এটি না করতে পারলে কাল কিয়ামতের দিন হাশরের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে। তিনি জয়পুরহাট জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনে যেন সুষ্ঠুভাবে নতুন কর্মস্থলে কাজ করতে পারে এ জন্য দোয়া কামনা করেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম