নিজস্ব প্রতিবেদক।। মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় চুয়াডাঙ্গায় সদর থানা পরিদর্শনে পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
সোমবার (২২ মার্চ) সকালে পুলিশ সুপার থানা পরিদর্শনে যান।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা রোধে পুলিশের কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।
এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন করোনা মোকাবিলায় চুয়াডাঙ্গার সকল থানাসহ বাংলাদেশর পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনে ঝুঁকি নিয়ে বিগত দিনগুলোতে কাজ করেছেন।
পুলিশ সদস্যরা মরদেহ সৎকার করেছেন। খাবার বিতরণ করেছেন। ঔষধ বস্ত্র খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সকলের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। বাংলাদে এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ২০ হাজারের অধিক সদস্য।
এছাড়া এসপি আরোও বলেন করোনার দ্বিতীয় ধাপেও পুলিশ সদস্যরা মাস্ক পরতে ও হ্যাড-স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা তৈরি করবে। এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি। চুয়াডাঙ্গার জনগনের যেকোন সহযোগিতায় সকল থানার পুলিশ এগিয়ে আসার জন্য সবসময় প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু