নিজস্ব প্রতিবেদক।। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও মাননীয় ত্রান প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো: জাহাঙ্গীর আলম স্বপন।
বুধবার ২৪ মার্চ দুপুরে ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি এ শুভেচ্ছা জানান।
জাহাঙ্গীর আলম স্বপন আমাদেরবাংলাদেশ.কম-কে বলেন, করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। দ্বিতীয় ধাপ পুর্বের মত সফলভাবে মোকাবেলা করার জন্য সবাইকে মাস্ক পড়া, সাবান দিয়ে বারবার হাত ধোয়ার অনুরোধ জানান। জনসমাগম এড়িয়ে চলা কিংবা কাজ শেষে ঘরের ফেরার ক্ষেত্রেও সর্তকতা মানার কথা জানান।
তিনি আরও বলেন, পল্লী চিকিৎসকরা বাংলাদেশে করোনা মোকাবেলায় দুর্দিনের কান্ডারী হিসেবে কাজ করেছিল তাদের ঋণ অনশিকার্য ভবিষ্যতেও এই আশুলিয়ার বুকে পল্লী চিকিৎসক তাদের অর্পিত দায়িত্ব সময় উপযোগী এবং নিষ্ঠার সাথে পালন করে যাবার প্রতিজ্ঞাবদ্ধ।
সম্মুখযুদ্ধ হিসেবে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ব্যানারে আশুলিয়ায় দায়িত্বরত প্রত্যেকটা পল্লী চিকিৎসক পূর্বে যেমন নিষ্ঠার সাথে কাজ করেছে বর্তমানেও কাজ করে যাচ্ছে ভবিষ্যতে তারা কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। আশুলিয়ার বিভিন্ন জোনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন অনস্বীকার্য।
এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দপ্তর সম্পাদক অর্থ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের শ্রদ্ধাভরে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন স্মরণ করবে। এতে উৎফুল্ল এবং সাহস যুগিয়েছেন বিভিন্ন সংবাদকর্মী ও সামাজিক ব্যক্তিত্বরা।
সকলের পল্লী চিকিৎসকের প্রতি আমার অনুরোধ হিংসা-বিদ্বেষ ভুলে সমন্বিত উদ্যোগে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পল্লী চিকিৎসকের প্রয়োজন। তাই সকল নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো: জাহাঙ্গীর আলম স্বপন।
এসময় পল্লী চিকিৎসকের নিয়ে বলেন দেশের পল্লী চিকিৎসকদের চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও জীবনবোধ গঠনে পরিবর্তন নিয়ে, পরামর্শ দেন তিনি।
জাহাঙ্গীর আলম স্বপন বলেন, ‘হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংকার বোধ ভুলে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সুস্থ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পল্লী চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ বর্তমান সময়ে ভীষণ প্রয়োজন।
’ সকল প্রকার অন্যায়, অপকর্ম ও মানুষকে সজাগ করতে পল্লী চিকিৎসকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন,দেশের ক্রান্তিকালে সাভার ও আশুলিয়ার সকল পল্লী চিকিৎসক-কে এগিয়ে আসার আহবান জানিয়ে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই নেতা বলেন, পল্লী চিকিৎসকরা পারবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যেতে। এখনকার পল্লী চিকিৎসক ইন্টারনেট, গুগল আর প্রযুক্তিগত ছোঁয়ায় নিজেদের সমৃদ্ধ করছে। আমি চাইবো বহুকষ্টে স্বাধীন করা এ দেশটির দায়িত্বভারও আগামীতে পল্লী চিকিৎসকরাই গ্রহণ করো।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু