বিশেষ প্রতিনিধি।। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও মাননীয় ত্রান প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক লায়ন মোহাম্মদ ইমাম।
বুধবার ২৪ মার্চ দুপুরে ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি এ শুভেচ্ছা জানান।
লায়ন মোহাম্মদ ইমাম আমাদেরবাংলাদেশ.কম-কে বলেন, করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। দ্বিতীয় ধাপ পুর্বের মত সফলভাবে মোকাবেলা করার জন্য সবাইকে মাস্ক পড়া, সাবান দিয়ে বারবার হাত ধোয়ার অনুরোধ জানান। জনসমাগম এড়িয়ে চলা কিংবা কাজ শেষে ঘরের ফেরার ক্ষেত্রেও সর্তকতা মানার কথা জানান।
তিনি আরও বলেন, যারা দলকে ভালোবাসেন তাদের পদ পদবি না থাকলেও দল ত্যাগ করবে না। কিন্তু দেশের ভেতরে বাইরে বিএনপি’র অনেক নেতা কর্মী আওয়ামীলীগে ও আওয়ামী সহযোগী সংগঠনে যোগ দিয়ে পদ নিয়ে বিভিন্ন হামলা মামলায় জড়িত হচ্ছেন, এতে দলের বদনাম হচ্ছে। দলীয় নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ হিংসা-বিদ্বেষ ভুলে সমন্বিত উদ্যোগে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তরুণদের আহ্বান জানিয়েছেন শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক লায়ন মোহাম্মদ ইমাম।
এসময় তরুণদের নিয়ে বলেন দেশের তরুণদের চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও জীবনবোধ গঠনে পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।
লায়ন মোহাম্মদ ইমাম বলেন,‘হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংকার বোধ ভুলে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তাদের সমন্বিত উদ্যোগ বর্তমান সময়ে ভীষণ প্রয়োজন।
’ সকল প্রকার অন্যায়, অপকর্ম ও মানুষকে সজাগ করতে তরুণদের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন,দেশের ক্রান্তিকালে সাভার ও আশুলিয়ার যুবসমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে শ্রমিক লীগের এই নেতা বলেন,তোমরাই পারবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যেতে। এখনকার ছেলে মেয়েরা ইন্টারনেট, গুগল আর প্রযুক্তিগত ছোঁয়ায় নিজেদের সমৃদ্ধ করছে। আমি চাইবো বহুকষ্টে স্বাধীন করা এ দেশটির দায়িত্বভারও আগামীতে তোমরা গ্রহণ করো।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু