
রফিকুল ইসলাম খান,পাইকগাছা।। পাইকগাছা পৌরসভার নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেয়র সেলিম জাহাঙ্গীর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফী,ভাইচ চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু।কাউন্সিলর তৈয়েবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,কাউন্সিলর ইমদাদুল হক,অহেদ আলী গাজী,শেখ মাহবুবুর রহমান রঞ্জু,আঃ গফ্ফার মোড়ল আলাউদ্দীন গাজী,ইমরান হোসেন সরদার,কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ,রাফেজা খানম,আসমা আহম্মেদ,কবিতা রানী দাস,।
যুবনেতা আজিজুল হাকিম,ছাত্রনেতা রায়হান পারভেজ রনি। এ উপলক্ষে সভার শুরুতে সকল অতিথি বৃন্দকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পাইকগাছাকে গ্রীন ও ক্লিন পাইকগাছা ও কয়রা উপজেলা করা হবে।তিনি আরও বলেন আগমী ইউপি নির্বাচন ফেয়ার এন্ড ফ্রী করার জন্য সব কিছুই করা হবে।কেউ কোন প্রকার প্রভাব করতে চাইলে প্রয়োজনে মোবাইল কোটের মাধ্যমে আইনগত যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম