চরফ্যাসনের জেলেদের চাল বিতরন
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
-
১৩৬
বার দেখা হয়েছে

এআর সোহেব।। ভোলার চরফ্যাসনের নুরাবাদ ইউনিয়নে কার্ডধারী জেলেদের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরন করেছেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সরকারের খাদ্য সহায়তা ভিজিএফের আওতায় ১৪৬০ জন জেলের মাঝে আজ (২৮ এপ্রিল) এই চাল বিতরন করা হয়েছে।
জেলেরা বলেন, মাহে রমজান মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কার্ড প্রতি ৪০ কেজি চাল দেওয়ায় আমরা ও আমাদের পরিবারগুলো খুব খুশি ।
তারা আরো বলেন, আমরা আশাবাদী সামনের দিনগুলোতে সরকার এভাবেই আমাদের পাশে থেকে সাহায্য সহযোগীতা করবে।
এ সময় উক্ত ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আনোয়ার হোসেন আরো বলেন,আমার নুরাবাদ ইউনিয়নে নিবন্ধিত জেলেদের সবার জন্য এভাবেই আরো সরকারী চাল বরাদ্ধ দিয়ে সব জেলেদের খাদ্য সমস্যা দূরীকরণের দাবি জানাচ্ছি ।
Please Share This Post in Your Social Media