ঢাকা।। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সাংবাদিকতা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম।
তিনি বলেন, সাংবাদিকতা চালিয়ে যাব। এসময় তার মুক্তির ব্যাপারে সাংবাদিকসহ যারা তার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
রোববার (২৩ মে) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের একথা বলেন সাংবাদিক রোজিনা ইসলাম।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
সূত্র: জাগো নিউজ