মৌলভীবাজারের রাজনগরে বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশ।
মৌলভীবাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টায় রাজনগর থানাধীন ৪নং পাঁচগাঁও ইউপিস্থ পশ্চিমভাগ সাকিন হইতে ১৪০ পিস ইয়াবাসহ আসামী দুইজনকে আটক করা হয়।