সাভারে আনসার সদস্যদের সাথে মতবিনিময় সভা
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২৫ জুন, ২০২১
-
১১৫
বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,সাভার।। সাভারে আইনশৃঙ্খলা রক্ষায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ জুন) সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সাভারে বিভিন্ন ব্যক্তিমালিকানা ও সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বরত নারী ও পুরুষসহ কয়েক’শ আনসার ভিডিপি সদস্য যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট পিভিএমএস আফজাল হোসেন।
আলোচনা সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আনসার সদস্যদের সেলাই মেশিন, বাইসাইকেলসহ নানা পুরস্কার দেওয়া হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media