কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামন রোধে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা প্রেসক্লাব চত্ত¡রে বাধ্যতা মূলক ভাবে পরার জন্য জনসাধারণের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সদস্য মোরশেদ আলম, নাছির উদ্দীন, তুহিন হোসেন, নার্গিস পারভীন প্রমুখ।
কেশবপুর পৌরসভার উদ্যোগে ৬শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
এস আর সাঈদ,কেশবপুর(যশোর)থেকে।।যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্ধ হতে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ চায়ের দোকানী, লন্ডী ব্যাবসায়ী, ফুটপালীশ ৬শত শ্রমিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাউল-ডাউল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে পৌর মেয়র রফিকুল ইসলামের পক্ষে পৌরসভার ৪ নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী চাউল- ডাউল বিতরণ উদ্বোধন করেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু।এসময় পৌর কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
কেশবপুরে করোনা রোগীর বাড়িতে ঔষুধ সহ হাজির হচ্ছেন মানবিক ইউএনও এম এম আরাফাত হোসেন
এস আর সাঈদ, কেশবপুর(যশোর)থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে ঔষুধ সহ হাজির হচ্ছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। ঔষুধ সরবরাহ করার পাশাপাশি ঐ পরিবারে তিনি খাবারও পৌছিয়ে দিচ্ছেন।
বুধবার থেকে চিকিৎকের ব্যাবস্থাপত্র অনুযায়ী করোনা আক্রান্ত গরীব ও অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ঔষুধ প্রদান করায় তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন
বুধবার করোনা আক্রান্ত রোগীদের ডাক্তারের ব্যাবস্থাপত্রের ভিত্তিতে ঔষুধ সম্পূর্ণ বিনামূল্যে নিজ হাতে প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের এহেন কর্মকান্ড ব্যাপক প্রশাংশিত হয়েছে।
কেশবপুরে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে
যশোর কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে খরিপ ২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে ৩০ জুন সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথি হিসাবে কৃষকদেও মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, কৃষক আব্দুল হালিম, আব্দুল মান্নান প্রমুখ।
এসময় ৩০০ জন উফসী রোপা আমন চাষীকে বিনামূল্যে বিঘাপতি ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে এমওপি সার এবং ১৫০ জন হাইব্রীট ধান চাষীকে বিনামূল্যে বিঘাপতি বিঘাপতি ২ কেজি করে বীজ, ২০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
এমপি শাহীন চাকলাদারের পক্ষে কেশবপুর উপজেলা প্রেসক্লাব উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান প্রদান
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলা প্রেসক্লাব উন্নয়নে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার সকালে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর হাতে এমপি শাহীন চাকলাদারের পক্ষে নগদ ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ প্রমুখ।
কেশবপুরে পদোন্ততি প্রাপ্ত উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানাকে সংবর্ধনা প্রদান
এস আর সাঈদ,কেশবপুর(যশোর)থেকে।।
যশোর কেশবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা খুলনা জেলার অতিরিক্ত উপপরি চালক (উদ্যান) পদে পদোন্নতি লাভ করেছেন।
বুধবার সকালে ভোরের সাথীর পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কৃষিবিদ মহাদেব চন্দ্র সানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা ভোরের সাথীর প্রতিষ্ঠাতা এস আর সাঈদ এর সভাপতিত্বে ও টিম লিডার আব্দুল গফুরের পরিচালনায় চাষী ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বান অফিসার বজলুর রশিদ ও থানার তদন্ত ওসি শেখ ওহেদুজ্জামান। আরো বক্তব্য রাখেন ভোরের সাথীর অন্যতম সদস্য অধ্যাপক নূরুল ইসলাম খোকন ও অধ্যাপক মিজানুর রহমান।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম