এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির নির্দেশনায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আলমগীর হোসেনের নিকট রবিবার বিকালে ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন পৗর সভার মেয়র রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌরসভার সচিব মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, পৌর কাউন্সিলর আসমা খলিল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সমাস্পাদক খলিলুর রহমান, সাংবাদিক নার্গিস পারভীন প্রমুখ।
উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার খুবই জরুরী ছিল। যে চাহিদা পূরণ হয়ে গেল।
কেশবপুরে লকডাউন মানার আহব্বান জানালেন মেয়র রফিকুল ইসলাম
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর পৌর এলাকায় করোনা ভাইরাস সংক্রামন রোধে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ সরকার ঘোষিত লকডাউন মেনে চলার প্রতি আহŸান জানিয়েছেন পৌর সভার মেয়র রফিকুল ইসলাম। শনিবার বিকালে তিনি পায়ে হেটে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি এ আহŸান জানান।
এসময় প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল খান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জি এম কবির হোসেন, পৌর আওয়ামী লীগনেতা রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পৌর মেয়র রফিকুল ইসলাম পৌর এলাকায় করোনা ভাইরাস সংক্রামন রোধে প্রতিদিন গণসচেতনাতার পাশাপাশি তিনি খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যানস্যানি টাইজার সহ সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
কেশবপুরে লকডাউন না মানায় ৫ ব্যক্তিকে জরিমানা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে কঠোর লকডাউনের বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমান আদালত ৫ জনকে ২ হাজার ২ শত টাকা জরিমানা করেছেন। রবিবার দুপুরে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সেনাবাহিনী ও থানা পুলিশ সহযোগিতা করেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম