রিপন হোসেন সাজু,মণিরামপুর (যশোর)।। এক রশিতে তিন বছরের মেয়ে কথাকে ঝুলিয়ে মারার পর মা পিয়া মন্ডল (২২) আরেক রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় স্ত্রী পিয়াকে প্রায় মারধর করতো স্বামী কণা মন্ডল। এ নিয়ে সংসারে প্রায় অশান্তি লেগেই থাকতো। ঘটনাটি ঘটেছে
শনিবার (৭ আগস্ট) বিকালে যশোরের মনিরাম পুরের কুলটিয়া গ্রামে। ভাড়ায় থাকা বাড়ির রান্না ঘর থেকে সন্ধ্যায় লাশ উদ্ধার হয়। এ ঘটনায় স্বামী কণার মন্ডল কে আটক করেছে পুলিশ। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন, ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানাযায়,বছর চারেক আগে পার্শ্ববর্তী উপজেলা অভয়নগর থানার দত্তগাতী গ্রামের ভগিরথ মন্ডলের মেয়ে পিয়ার সাথে কণার মন্ডলের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের বছর পরেই কথার জন্ম হয়। বিয়ের পর থেকে কণার মন্ডল পরকীয়া প্রেম নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকতো। এরই জেরে মাস খানেক আগে শিশু সন্তান কথাকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় পিয়া মন্ডল। ভাল হওয়ার আশ্বাস দিয়ে স্ত্রী পিয়াকে বাড়িতে ফিরিয়ে আনেন স্বামী কণার মন্ডল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় আমাদেরবাংলাদেশ.কম এর প্রতিবেদক-কে জানান, পিয়া মন্ডলের স্বামী কণার মন্ডল স্থানীয় মশিয়াহাটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। তারা কুলটিয়া গ্রামের ফাল্গুন মন্ডলের বাড়িতে ভাড়া থাকতো। এদিন বিকালে ভাড়া বাড়ির রান্না ঘর থেকে দুই দড়িতে ঝুলন্ত অবস্থার তাদের লাশ উদ্ধার করা।
এছাড়া প্রিয়া মন্ডলের মা শিপ্রা মন্ডল বলেন,আমি জামাই কণারকে বহুবার ভাল হতে বলেছি,কথা শুনেনি। মেয়েটাও তাকে ( কণার) বিপথ থেকে ফিরে আসতে বললেই মারপিট করতো। প্রিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল আরোও জানান, তাদের প্রতিবেশির একজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে কণার মন্ডল। এ নিয়ে বোন প্রিয়ার সাথে কণার মন্ডলের কোলহ হয়েছে। শুধু এখানে নয়, কণার মন্ডলের একাধিক পরকীয়া সম্পর্ক রয়েছে।
উক্ত বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মেয়েকে রশি দিয়ে ঝুলিয়ে মারার পর পিয়া আরেক রশিতে আত্মহত্যা করেছেন। স্বামী কণার পরকীয়া প্রেমজ সম্পর্কের কারনে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে এবং সার্বিক তদন্ত করে আত্মহত্যার পুরো রহস্য উন্মোচন হবে বলে তিনি জানান।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম