আমাদেরবাংলাদেশ ডেস্ক।। স্বেচ্ছাশ্রমে রাস্তা-ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন,এলাকার বিভিন্ন দুর্নীতি-অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রামসহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
নতুন খবর হচ্ছে, প্রতিবন্ধীদের ব্যাপোরে ব্যক্তিদের বিদ্রুপ করে টেলিফিল্ম প্রচার করার অভিযোগে চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজসহ ১৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। টেলিভিশনে প্রচারিত একটি নাটক এবং একটি টকশোতে প্রতিবন্ধী ও প্রতিবন্ধকতা নিয়ে নেতিবাচক ধারণা প্রচারের অভিযোগে মামলা দুটি করা হয়েছে। অন্য মামলাটিতে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) মামলা দুটির শুনানির পর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকীর আদালত।
চ্যানেল আইয়ে প্রচারিত ‘ঘটনা সত্য’ নাটকে প্রতিবন্ধীদের ব্যাপারে নেতিবাচক তথ্য প্রচারের অভিযোগে করা মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকটির চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে।
এছাড়া আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর একটি পর্বে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারণা’র প্রচারের অভিযোগে ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযাজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইসলাম এবং আলোচক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে আসামি করে অন্য মামলাটি করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু