নিজস্ব প্রতিনিধি।। আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের কতৃক আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুুষ্ঠিত হয়েছে।
গত কাল শনিবার (২৯ আগষ্ট) বিকালে ইয়ারপুর নরসিংহপুর বটতলা এলাকায় আওয়া’মীলীগ ও সকল অঙ্গ সংগঠন এর আয়োজনে এ স্মরন সভা দোয়া ও মাফিল অনুুষ্ঠিত হয়।
ইয়াপুর ইউনিয়ন আওয়া’মীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ানের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধুর স্ব-পরিবারের আত্মার মাগফিরাত ও করোনা থেকে বিশ্ব মানবজাতির মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহম্মদ সাইফুল ইসলাম,ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ দেওয়ান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুলিয়া থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম এসময় তিনি বলেন,৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে বাঙ্গালীর সকল গর্ব ধুলোর সাথে মিশিয়ে দেয়। যে জাতি একদিন বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করে বিজয়ী জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে, ৭৫-এর ১৫ই আগস্ট সেই জাতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে এক কলঙ্কময় অধ্যায় রচনা করলো। আমরা ধিক্কার জানায় সেই সব মীর জাফর রুপি নর্দমার কিটদের।
এসময় তিনি আরোও বলেন কি দুর্ভাগ্য বাঙ্গালী জাতি যিনি বাঙ্গালীর মুক্তির জন্য ও বিশ্বের দরবারে বাঙ্গালীকে জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সারাটা জীবন জেল খাটলেন, অপমান সহ্য করলেন সেই জাতির পিতাকেই বাঙ্গালীরই হাতে জীবন দিতে হল। তাকে স্ব-পরিবারে এমন নির্মমতার শিকার হতে হবে তা বিশ্বাস করতে পারিনা। তাকে হত্যার ষড়যন্ত্র চলছে এমন কথা বঙ্গবন্ধুকে অনেকে জানালেও তিনি বিশ্বাস না করে একটাই কথা বলতেন, বাংলাদেশের মানুষ আমাকে হত্যা করতে পারে না। কিন্তু তাই করে প্রমান করল বাঙ্গালীরা মির জাফর-এর জাতি।
এসময় আরোও উপস্থিত ছিলেন আওয়ামীগ নেতা সাইফুল ইসলাম হিকু,ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহিন চৌধুরী (দ্বীপ) আশুলিয়া থানা আওয়ামীলীগের সদস্য মো: ইউনুছ খান,আশুলিয়া ধামসোনা ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী দেওয়ান,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের মৃধা,৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বকুল হোসেন সরকার। আশুলিয়া থানা আওয়ামী নির্মান শ্রমিক লীগের সভাপতি জুয়েল রানা নাঈম সহ অত্র অঞ্চলে বীরমুক্তিযোদ্ধাগণ সহ আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু