ঢাকা: করোনা ভাইরাস মহামারির কারণে চার মাস স্থগিত থাকার পর আগামীকাল রোববার এয়ার বাবল ব্যবস্থার আওতায় বাংলাদেশ-ভারত বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
সিএএবি জানায়, ‘৫ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল ব্যবস্থা আওতায় বাংলাদেশ-ভারত বিমান চলাচল পুনরায় শুরু হবে।’ এতে আরো বলা হয়, দুই দেশের মধ্যে পূর্ব-নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই এয়ার বাবল ব্যবস্থা কার্যকর থাকবে।
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রাইভেট ইউএস-বাংলা এয়ারলাইন্স ইতোমধ্যেই আগামীকাল ভারতের তাদের ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।