আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বেলা ১২টার সময় উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
এসময় করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন করে শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা ও ইউপি সদস্য আবুল হোসেন, শাহিন আলম মহিলা ইউপি সদস্য নাভারন বাজারে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।
মীর আলিফ রেজা বলেন, সরকার ঘোষিত নির্দেশনা অমান্য ও মাস্ক পরিধান না করায় পাঁচজনকে এক হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়েছে। আর জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমাদেরবাংলাদশে.কম/শিরিন আলম