শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলার ১০নং শার্শা সদর ইউনিয়ান আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে শার্শা কার্যালয়ের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারান সম্পাদক ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন।
শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হানিফ আলী’র সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস-চেয়ারম্যান জনাব মেহেদী হাসান,শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আজম, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব খোদা বক্স,শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব রুহুল কুদ্দুস ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য সুলতান আহমেদ বাদশা।
এছাড়া শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম