ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে মাধবপুর উপজেলার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
-
১৩৭
বার দেখা হয়েছে

জাকির হোসেন মাধবপুর প্রতিনিধি : সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা চলে এ ভোট গ্রহন। গনণা শেষে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তারা বে-সরকারী ভাবে বিজয়ীদের ফলালফল ঘোষণা করেন। মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সৈয়দ মোঃ জাবেদ (স্বতন্ত্র) ঘোড়া প্রতীক নিয়ে ৫৮৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম (নৌকা) পেয়েছেন ৩২৭২ ভোট। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ সচেতন ভোটারগন প্রয়াত চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর সাহেবের ছোট ভাই কে, হৃদয়ের সিংহাসনে বড় ভাইয়ের ভালবাসার প্রতিদান দিয়ে ঘরের চেয়ার ঘরেই রাখলেন।
একই উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সাধারন সদস্য পদে মোঃ সাদেক মিয়া, ৯নং ওয়ার্ডে আক্তার মিয়া এবং ধর্মঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শফিকুল ইসলাম দুদ মিয়া বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন
Please Share This Post in Your Social Media