সুনামগঞ্জ সীমান্তে ইয়াবাসহ ব্যাবসায়ী আটক
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
-
১৪১
বার দেখা হয়েছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে ৮ পিচ ইয়াবা টেবলেটসহ মোঃ বাবুল মিয়া(৩৮) নামের এক ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড বিজিবি সদস্যরা। সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড বিজিবির তাহিরপুর উপজেলার মাটিরাবন বিওপির হাবিলদার মোঃ সিদ্দিক শরীফ এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ১৬ অক্টোবর সীমান্ত পিলার ১১৮৯/১৫-এস এর নিকট হতে আনুমানিক ১৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপাশা উপজেলার উত্তর
বংশিকুন্ডা ইউনিয়নের গোলগাও নামক স্থান হতে ৮ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নামাকার্তিকপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে ইয়াবা ব্যাবসায়ী বাবুল মিয়াকে আটক করে। আটককৃত ইয়াবার সিজার মূল্য ২ হাজার ৪০০ টাকা। সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড বিজিবির অধিনায়ক মোঃ মাকসুদুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media