নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার কাঠগড়া পলানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২’হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে পুলিশ।
বরিবার (২৩ নভেম্বর ) সকাল ১১টা ৫৪ মিনিটের সময় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান। এসময় তিনি বলেন গতকাল শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের সময় এস আই মোঃ আনোয়ার হোসেন ও তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ আশুলিয়া থানার কাঠগড়া পলানপাড়া রুহুল আমিন এর বাড়ির সামনে থেকে ২’হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শহীদুল্লাহ (৩১)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি’রা হলো: (১) মোঃ শহীদুল্লাহ (৩১) পিতা-আব্দুস ছবুর,মাতা-রহিমা খাতুন,গ্রাম- বড় ডেইল নোয়াখালীপাড়া,থানা-টেকনাফ জেলা- কক্সবাজার।
উক্ত বিষয়ে এসআই আনোয়ার হোসেন এর কাছে গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নান স্যারের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ গতকাল শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের সময় আশুলিয়া থানার কাঠগড়া পলানপাড়া রুহুল আমিন এর বাড়ি এলাকায় ইয়াবা-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ শহীদুল্লাহ (৩১)-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২’হাজার পিচ ইয়াবা ট্যাবলেট।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি’র সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম),স্যার ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ আসাদুজ্জামান স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া গ্রেফতারকৃত আসামির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাহাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তিনি আরও বলেন,অপরাধ নির্মূলে মাদকমুক্ত সমাজ গঠনে আশুলিয়া থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা অঙ্গীকারবদ্ধ জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম