নিজস্ব প্রতিবেদক।। সাভার মডেল থানার পঁশ্চিম রাজাসন এলাকা বিশেষ অভিযান চালিয়ে ১৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ডিসেম্বর) দুপুর ৯টা ৩০মিনিটের সময় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। এসময় তিনি বলেন গতরাত ৯টা ৫ মিনিটের সময় সাভার মডেল থানার সাভার পঁশ্চিম রাজাসন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো: ইসমাইল (২৭), ও মোঃ শরীফ (৩৮)-কে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি’রা হলো: মো: ইসমাইল (২৭),পিতা-মোঃ সুলতান শেখ,গ্রাম -পারকুলা, থানা-কালুখালি,জেলা-রাজবাড়ি,বর্তমান ঠিকানা-ইসলামনগর,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা, ২। মোঃ শরীফ(৩৮),পিতা-মৃত আঃ কুদ্দুস,গ্রাম- গেরুয়া,থানা- আশুলিয়া, জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন নেতৃত্বে আমাদের সঙ্গীয় ফোর্সসহ গতরাত ৯টা ৫ মিনিটের সময় সাভার মডেল থানার সাভার পঁশ্চিম রাজাসন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো: ইসমাইল (২৭),ও মোঃ শরীফ (৩৮)-কে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এসময় তিনি বলেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান স্যার এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভারে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/রাজু