সোমবার (১৬ মার্চ) দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরেই গোফরান ও তাঁর বাহিনী যশোরসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের আইনের আওতায় আনার মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশের এই সফল অভিযানে এলাকায় জনমনে স্বস্তি প্রকাশ পেয়েছে। অপরাধ নির্মূলে জেলা পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এবিডি.কম/রাজু