প্রশাসন সূত্রে জানা গেছে, ভুল্লার ডাঙ্গা বাজারের জুয়েল রানা নামের এক ব্যক্তির মুদি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে দোকানের ভেতর থেকে অবৈধভাবে সংরক্ষিত মোট ১০০.৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করে জব্দ করা হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. অয়ন ফারহান শামস জানান, জ্বালানি তেল এভাবে অবৈধভাবে মজুদ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, “জনস্বার্থে এবং বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, আটককৃত জ্বালানি তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।এদিকে প্রশাসনের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুদদারদের দৌরাত্ম্য কমাতে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
এবিডি.কম/সিয়াম