জননিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিতকরণে গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য
আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, জননিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি সেবা কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শন উপলক্ষে আয়োজিত একটি বিশেষ মতবিনিময় সভায় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সাথে আলোচনা করছেন। ফায়ার সার্ভিসের নিয়োজিত কর্মকর্তাগণ এ সময় অত্যন্ত আন্তরিকতার সাথে স্টেশনের বর্তমান পরিস্থিতি এবং জরুরি সেবা প্রদানের প্রস্তুতি সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান বলেন, যেকোনো দুর্যোগ ও জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অপরিসীম। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ফায়ার ফাইটারদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এলাকার সর্বসাধারণের জরুরি সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে সরকার বদ্ধপরিকর।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গোদাগাড়ীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।