নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ৪০ লিটার চোলাই মদসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৩ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা,বিপি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব শামীমা পারভিনের নির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত ও অপরাধ নির্মূল করার লক্ষ্যে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
এছাড়া আশুলিয়া থানা পুলিশের বিভিন্ন চৌকস দল গত ১২ ও ১৩ জুন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করে, গতকাল ১২ জুন রাত ৮টা ৩০ মিনিটের সময় ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া শিমুলতলা। এসআই (নিঃ) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামি: ১. মোঃ সজিব হোসেন (২০), পিতা-মৃত সহিদুল ইসলাম (স্থায়ী ঠিকানা: তাড়াইল, কিশোরগঞ্জ)। ২. মোঃ তামিম (২১), পিতা-মোঃ মেজবাহ আলী (স্থায়ী ঠিকানা: রায়গঞ্জ, সিরাজগঞ্জ)। উদ্ধারকৃত মাদক: ২০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ২ গ্রাম) এবং ১০০ গ্রাম গাঁজা। মামলা নং- ৭৭, তারিখ: ১৩/০৬/২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ১৩ জুন রাত ১২টা ২০ মিনিটের সময় তাজপুর পালোয়ান বাড়ির বাইতুল আমান জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামি: মোঃ আকাশ হোসাইন (২৫), পিতা-মোঃ এমদাদুল হক (স্থায়ী ঠিকানা: জামালপুর সদর, জামালপুর)।
উদ্ধারকৃত মাদক: ২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২ গ্রাম)। মামলা নং- ৮০, তারিখ: ১৩/০৬/২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। এছাড়া গতকাল ১২ জুন রাত ৮টা ৫৫ মিনিটের সময় গাজীরচট হাইস্কুল রোডস্থ দারদা গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামি: মোঃ মাজেদুল ইসলাম হৃদয় (২৫), পিতা-মৃত আব্দুর রহিম (স্থায়ী ঠিকানা: ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও)। উদ্ধারকৃত মাদক: ২৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২.৫ গ্রাম)। মামলা নং- ৮১, তারিখ: ১৩/০৬/২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
এছাড়াও গতকাল ১২ জুন বিকাল ৫ টার সময় পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও ইসরাফিল হাওলাদারের বাড়ির ভেতর থেকে এসআই (নিঃ) বি এম মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামি: ১. মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫), পিতা-মৃত জব্বার হাওলাদার। ২. মোঃ ফরহাদ হোসেন (৩২), পিতা-মৃত মোঃ আলী হোসেন (উভয়ের ঠিকানা: কুরগাঁও পুরাতনপাড়া, আশুলিয়া)।উদ্ধারকৃত মাদক: ৪০ লিটার চোলাই মদ।মামলা: মামলা নং- ৮২, তারিখ: ১৩/০৬/২০২৬; ধারা- ৩৬(১) সারণির ২৪(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। উদ্ধারকৃত মাদকের সংখ্যা ইয়াবা ট্যাবলেট ৬৬ পিস (ওজন: ৬.৫ গ্রাম) গাঁজা ১০০ গ্রাম, চোলাই মদ ৪০ লিটার।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন “এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা, সন্ত্রাস দমন এবং অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান আগামীতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে।”
এবিডি.কম/রাজু