আশুলিয়া প্রতিনিধি।। নুর আলম ওরফে নুরাকে নিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। মাদকের বিরুদ্ধে কথা বলাকে কেন্দ্র করে ব্যক্তিগত শত্রুতার জেরে তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তার পরিচিতজনরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
প্রতিবাদকারীদের দাবি, নুর আলম ওরফে নুরা একজন ভালো মনের মানুষ। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে জনসমক্ষে উপস্থাপনের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তাদের ভাষ্য, মাদকের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলা কোনো অপরাধ নয়। অথচ মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের জেরে নুর আলমকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অনভিপ্রেত এবং একজন ব্যক্তির সম্মানহানির শামিল।
প্রতিবাদকারীরা আরও বলেন, রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচার চালিয়ে কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা উচিত নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা প্রয়োজন।
তারা নুর আলম ওরফে নুরাকে নিয়ে ছড়ানো কথিত মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে তার সামাজিক ও রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান। তবে নুর আলম ওরফে নুরাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ এবং তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে প্রতিবাদকারীদের বক্তব্যের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবিডি.কম