সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে অন অনুমোদিত কাগজপত্র ছাড়া সার মজুদের অভিযোগে ইউপি সদস্য ব্যবসায়ী মোজাম্মেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় তার দোকানও গুদাম থেকে ৮০৩ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দকৃত স্যার ইউনিয়ন পরিষদে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য রাখা হয়।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মৌতলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও ওয়াসিম উদ্দিন সাথে ছিলেন।
ভ্রাম্যমান আদালতের কাছে অপরাধ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ও ১৮ ধারায় ঐ ব্যবসায়ী ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ভবিষ্যতে অবৈধভাবে সার মজুদ বা বিক্রয় করবেন না বলে মুচলেকা দেন। ব্যবসায়ী মোজাম্মেল হোসেন দীর্ঘদিন যাবত অবৈধভাবে সার মজুদ করে কালোবাজারে ছড়া দামে বিক্রি করে আসছিল।