দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের বৃত্তি বাইসাইকেল সেলাই মেশিন, সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন,শিক্ষার প্রসার এবং নারীদের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন।
আজ ১৩ নভেম্বর শুক্রবার ২০২৬ খ্রিষ্টাব্দ,শুক্রবার বিকেল ৩টায় বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। তিনি বর্তমানে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন। উপজেলা প্রশাসন, বিরামপুর,দিনাজপুরের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় পরিচালিত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, ছাত্রীদের বাইসাইকেল এবং নারীদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সহজ ও গতিশীল করার পাশাপাশি নারী শিক্ষার প্রসার,ঝরে পড়া রোধ এবং নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে বাইসাইকেল গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। অন্যদিকে সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী নারীরা ঘরে বসেই আয়বর্ধক কাজের সুযোগ পাবেন। এতে তাঁদের পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি আত্ম নির্ভরশীল হওয়ার পথ সুগম হবে।
অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর ফলে সরিষা চাষ সম্প্রসারণ,উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষা,নারী উন্নয়ন ও কৃষি খাতকে সমান গুরুত্ব দিয়ে এ ধরনের সরকারি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হলে স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা,জন প্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ,ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, উপকারভোগী শিক্ষার্থী,নারী এবং স্থানীয় কৃষকদের উপস্থিত থাকার কথা রয়েছে। স্থান: হিসাবে রয়েছে উপজেলা পরিষদ মিলনায়তন,বিরামপুর, দিনাজপুর। তারিখ: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ। সময়: বিকেল ৩ ঘটিকা। আয়োজনে ছিলেন: উপজেলা প্রশাসন,বিরামপুর, দিনাজপুর।