কলাপাড়া প্রতিনিধি: শেখ হাসিনা’র উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ এ ¯েøাগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান।
রবিবার বিকাল ৪ টায় উপজেলার বালীয়াতলী ইউনিয়নের দুটি গ্রামকে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুতের আলোয় আলোকিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী, পল্লী বিদ্যুতের কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম ইঞ্জি: শহিদুল ইসলাম ও এজিএম ইঞ্জি: শরিফুল হক শামীম প্রমুখ। এছাড়াও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবীর।