আল-আমিন ঝালকাঠি প্রতিনিধি।। সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল আরও শক্তি সঞ্চয় করে বরিশাল সহ ঝালকাঠির দিকে অগ্রসর হওয়ায় পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল থেকে উপকূলীয় এলাকায় হালকা বাতাসসহ ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। শনিবার বিকেল চারটার দিকে এটি পায়রা বন্দর থেকে ৩১৫ কি.মি. দূরত্বে অবস্থান করায় ঘূর্ণিঝড় আতংকে আশ্রয় কেন্দ্রের দিকে ছুঁটতে শুরু করেছে সাধারন মানুষ। এরই মধ্যে ঘূর্ণিঝড় কবলে পড়া ৬ নং বাসন্ডা ইউনিয়নের সাধারণ মানুষ নানান সাইক্লোন সেন্টারে অবস্থান করেছেন।
অবস্থানরতদের দেখতে গিয়েছেন ৬ নং বাসন্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির তার নিজ উদ্যোগে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়া আগরবাড়ী সাইক্লোন সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে দেখে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। এছাড়াও ৬ নং বাসন্ডা ইউনিয়নের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সমস্যা কথা জিজ্ঞাসা করেন, এবং তাদের মাঝে মোমবাতি শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।
তিনি সাংবাদিকদের জানান আমার ইউনিয়নের একটি মানুষ সহ যেন কোন সমস্যা না পরে সেজন্য আমি নিজেই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা জানতে চেয়েছি এবং তাদের মাঝে কম্বল শুকনো খাবার বিতরণ করে দিয়েছি যাতে তারা কোনরকম সমস্যার সম্মুখীন না হয় এছাড়াও সবাইকে সাইক্লোন সেন্টারে আসার জন্য বলে দিয়েছি যাতে করে কোনো সমস্যা না হয়। সাধারণ মানুষ তার এই উদ্যোগ দেখে মন মুগ্ধ হয়েছে তারা জানিয়েছেন ঘূর্ণিঝড়ের আশার কথা শুনেই গতকাল থেকেই আমাদের খোঁজখবর নিচ্ছেন আজ আমরা প্লাবিত কারণে তার কথামতো সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছি।