আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের দুই চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মালিক জাহাঙ্গীর আলম ও হেলপার এনায়েতকে খালাস দেন আদালত। আজ (রোববার) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং তাদের সহকারী কাজী আসাদ। কাজী আসাদ পলাতক। এ মামলার রায়ের পর্যবেক্ষণে সাংবাদিকদের প্রতি বিচারক ইমরুল কায়েশ বলেন, এ মামলাটি পেনালকোডের ৩০৪ ধারা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এর চেয়ে বেশি শাস্তি দেয়ার সুযোগ নেই। আপনারা সংবাদগুলো এমনভাবে প্রচার করবেন যাতে ছাত্রসমাজ ও জনগণের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। আদালত বলেন, পরিবহন সেক্টরে অনেক খামখেয়ালিপনা দেখা যায়। বাসের বেপরোয়া চলাচলের কারণে চাকার নিচে পিষ্ট হওয়া থেকে রেহাই পাচ্ছে না শিক্ষার্থীরাও। এ ঘটনায় ট্রাফিক পুলিশকে সচেতন হতে হবে। বিচারক আরও বলেন, মালিকরা চালকদের একটা নির্দিষ্ট জমা টাকা টার্গেট দেয়। যেটা তাদের জটিল হয়। এ কারণে মালিকদের খুশি করতে বেপরোয়া চালায়। মালিকদেরও সচেতন হতে হবে। চালক ইচ্ছাকৃতভাবে দুই শিক্ষার্থীর উপর বাস তুলে দেয় বলে পর্যবেক্ষণে জানায় আদালত। উল্লেখ্য, রাজীব-জিয়ার মৃত্যুর পর থেকে তার শিক্ষার্থীরা অভিযুক্তদের ফাঁসি চেয়ে আন্দোলন করছেন। এছাড়া সম্প্রতি রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা আসামিদের মৃত্যুদণ্ড শাস্তি চেয়েছেন। আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর বায়ু দূষণ রোধের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করছেন। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর বিমাবন্দরের সড়কে জাবালে নূরের বাস চাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের আরো পড়ুন.....
কুড়িগ্রাম সংবাদদাতা।। বীরপ্রতীক তারামন বিবির প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। গত বছরের এই দিনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের কাচারীপাড়া এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাচারীপাড়া এলাকার নিজ আরো পড়ুন.....
রাজশাহী সংবাদদাতা।। রাজশাহীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরীক্ষার খাতা বিশেষ গুরুত্ব দিয়েই দেখতে হবে। তারা সবই পারে, শুধু বুঝতে হবে মনোযোগ দিয়ে। রোববার সকালে রাজশাহীতে ‘ন্যাশনাল আরো পড়ুন.....
নিজস্ব প্রতিবেদক।। আজ রোববার বিশ্ব এইডস দিবস। এইডস এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে ১ ডিসেম্বর ‘বিশ্ব এইডস দিবস’ পালিত হয়ে আসছে। প্রতিবারের মতো বাংলাদেশেও এবার আরো পড়ুন.....
প্রায় ২২ বছর অতিক্রান্ত হওয়ার পরও আশার মুখ দেখেনি পার্বত্য শান্তি চুক্তি। ফলে এখনো পাহাড়ে বসবাসকারীদের উপর দমন-নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে পাবর্ত্য শান্তিচুক্তির ২২ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে সাজা দেয়ার চার মাস পার হলেও আদেশের কপি না দেয়ার ঘটনায় আজ আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম রাজীব (১৭) ও দিয়া খানম মিম (১৬) নিহতের ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হবে আজ (রোববার) । ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ বিকেল তিনটার দিকে এ রায় ঘোষণা করবেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ। অপরদিকে, নিহত দিয়ার আত্মা শান্তি পাবে- এমন রায় চান তার বাবা। ইতোমধ্যে রায় শোনার জন্য কারাগারে থাকা চার আসামিকে আদালতে হাজির করা হয়েছে। জাবালে নূর পরিবহনের মালিক জাহাঙ্গীর আলম, দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং তাদের সহকারী এনায়েত হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। রায় ঘোষণার আগে তাদের আদালতে উঠানো হবে। ঘটনার দিন দুপুরে চালক ও তাদের সহকারীরা বেশি লোক ওঠানোর লোভে যাত্রীদের কথা না শুনে এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা না করে জিল্লুর রহমান উড়াল সড়কের ঢালের সামনে রাস্তা ব্লক করে দাঁড়ান। এসময় আরেকটি বাসের চালক মাসুম বিল্লাহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪-১৫ শিক্ষার্থীর ওপর গাড়িটি উঠিয়ে দেন। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন নয়জন। জাবালে নূরের যে তিন বাসের রেষারেষিতে ওই দুর্ঘটনা ঘটে, সেগুলোর নিবন্ধন নম্বর হলো-ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭, ঢাকা মেট্রো-ব-১১-৭৬৫৭ এবং ঢাকা মেট্রো-ব-১১-৭৫৮০। এর মধ্যে ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭ নম্বর বাসের চাপায় নিহত হন দুই শিক্ষার্থী। বাসটি চালাচ্ছিলেন মাসুম বিল্লাহ। ঢাকা মেট্রো-ব-১১-৭৬৫৭ নম্বর বাসের চালক ছিলেন জুবায়ের এবং ঢাকা মেট্রো-ব-১১-৭৫৮০ নম্বর বাসের চালক ছিলেন সোহাগ। আরো পড়ুন.....
নিজস্ব প্রতিবেদক।। মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে(কপ-২৫)যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোববার(১ ডিসেম্বর)সকালে সফরসঙ্গীদের নিয়ে আরো পড়ুন.....