আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সড়ক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন করছে সরকার। করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিয়ে বিএনপি’র সমালোচনা ’হাস্যকর’।
শুক্রবার (১৩ ই মার্চ) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এ সময় কাদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হতে হবে। দেশে এখনো করোনা সংকট তৈরি হয়নি। দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি করতে দলীয়ভাবে কাজ করছে।’
পরে দলের সহযোগী সংগঠনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেয়া হয়।