নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে যারা বেপরোয়া আচরণ করে, তারাও সড়কের চালকদের মত দুর্ঘটনায় পতিত হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বুধবার) সকালে চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট পাঁচ কিলোমটিার, চার লেন বিশিষ্ট তিন কিলোমিটার এপ্রোচ সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী জানান, সদ্য প্রয়াত সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণ কাজের জন্য কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।