আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ব্যক্তিগত চাওয়াপাওয়ার জন্য নীতি ও আদর্শের সাথে আপোস না করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
আজ শনিবার(৩০ নভেম্বর)দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে দেয়া ভাষণে তিনি এ আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, দেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ব্যক্তিস্বার্থের জন্য নীতি বিসর্জন দিয়েছেন। যা দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য মানহানিকর ও অপমানজনক। এ থেকে বেরিয়ে আসার আহবান জানান রাষ্ট্রপতি।